FramioStudio

ব্যবহার গাইড

Framio Studio-তে ফোন বা কম্পিউটার থেকে কয়েক মিনিটে নিউজ ফটোকার্ড, মতামত কার্ড, থাম্বনেইল, ভিডিও ফ্রেম, আইডি কার্ড আর ভিজিটিং কার্ড বানানো যায়। সব টুল ফ্রি, লগইন লাগে না।

৩ ধাপে শুরু

১
টুল বেছে নিন — হোম থেকে ফটোকার্ড, মতামত, থাম্বনেইল, ভিডিও ফ্রেম, আইডি বা ভিজিটিং কার্ড। প্রতিটি টুলের টেমপ্লেট আগে থেকেই টেমপ্লেট পেজে দেখা যায়।
২
লেখা আর ছবি দিন — শিরোনাম, সারাংশ, ক্যাটাগরি, তারিখ লিখুন; ছবি আপলোড করুন (ছবির উপর টেনে সরানো, জুম ও ক্রপ করা যায়)।
৩
ডাউনলোড — 1x, 1.5x বা 2x HD PNG। কিবোর্ডে Ctrl/⌘ + S চাপলেও ডাউনলোড হয়। ছবি আর লোগো আপনার ব্রাউজারের বাইরে যায় না।

ব্র্যান্ড ও লোগো

উপরের ব্র্যান্ড সেটিং থেকে নাম, ওয়েবসাইট, ফেসবুক/ইউটিউব/ইনস্টাগ্রাম, রঙ আর ফন্ট দিন; মূল লোগো (সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য) আর সাদা লোগো (গাঢ় ব্যাকগ্রাউন্ডের জন্য) আপলোড করুন। লোগোর সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে "সাদা ব্যাকগ্রাউন্ড কেটে নিন" বোতামে এক চাপে স্বচ্ছ হয়ে যায়। লোগো না দিলে ব্র্যান্ডের নাম মাস্টহেড হিসেবে বসে, প্রথম শব্দ ব্র্যান্ডের রঙে।

একাধিক ব্র্যান্ড প্রোফাইল রাখা যায়। হেডারের ড্রপডাউন থেকে বদলালে সব টুলের রঙ, ফন্ট আর লোগো সেই ব্র্যান্ডের হয়ে যায়।

নিউজ ফটোকার্ড

বিশেষ টেমপ্লেট

স্কলারশিপ ও উচ্চশিক্ষা

স্কলারশিপ ডেডলাইন — শেষ তারিখ দিলে "আর N দিন বাকি" নিজে হিসাব হয়। দেশ ফিচার — দেশের নাম, শিরোনাম আর ৩–৪টি তথ্যের টাইল।

ম্যাগাজিন ও সংখ্যা

ম্যাগাজিন কভার (মাস্টহেড, ইস্যু লাইন, কভার লাইন আর টিজার), সংখ্যায় খবর (একটি বড় সংখ্যা + কী নিয়ে + সূত্র)।

সবার জন্য

তালিকা কার্ড — "৫টি তারিখ", "৩টি স্কলারশিপ"-এর মতো নম্বর দেওয়া তালিকা; প্রতি লাইনে একটি তথ্য, চাইলে লেবেল | মান আকারে।

তথ্যের ঘরগুলো সব টেমপ্লেটে একই নিয়মে কাজ করে: প্রতি লাইনে একটি তথ্য, লেবেল | মান লিখলে দুই কলামে দেখায়।

প্রতিদিনের কার্ড

ফটোকার্ড টুলেই ৮টি প্রতিদিনের টেমপ্লেট: শুভ সকাল (বাংলা তারিখ ও বঙ্গাব্দসহ), আজকের আবহাওয়া, নামাজের সময়সূচি ও সেহরি-ইফতার (৬৪ জেলার যেকোনোটি বেছে "আজকের তথ্য আনুন" চাপলে কার্ডের তারিখের সর্বোচ্চ/সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা, আকাশ, আর্দ্রতা, বাতাস অথবা পাঁচ ওয়াক্ত, সেহরি ও ইফতারের সময় বসে যায়), রাতের টপ টেন (১০টি শিরোনাম), স্বাস্থ্য বুলেটিন (ডেঙ্গু/হামের সংখ্যা), আজকের এই দিনে, আজকের জন্মদিন।

আবহাওয়া: Open-Meteo পূর্বাভাস। নামাজের সময়: করাচি পদ্ধতি (হানাফি) অনুযায়ী জেলার হিসাব, সেহরি ফজরের ১০ মিনিট আগে; ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচির সাথে ১-২ মিনিট পার্থক্য হতে পারে, তাই প্রকাশের আগে মিলিয়ে নিন। স্বাস্থ্য বুলেটিন, আজকের এই দিনে আর জন্মদিনের তথ্য নিজে লিখে দিন।

সাইজ: কোনটা কোথায়

টুল / সাইজপিক্সেলকোথায় ব্যবহার
ফটোকার্ড ১:১1080 × 1080ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিড পোস্ট
ফটোকার্ড ৪:৫1080 × 1350ফিডে সবচেয়ে বেশি জায়গা নেয়; ফেসবুক/ইনস্টাগ্রামে বেশি দেখা যায়
মতামত কার্ড1080 × 1080ফিড পোস্ট
থাম্বনেইল1280 × 720ইউটিউব থাম্বনেইল (১৬:৯)
ভিডিও ফ্রেম1080 × 1920স্টোরি, রিলস, শর্টস, টিকটক (৯:১৬)
আইডি কার্ড638 × 1012 (CR80)প্রিন্ট: ২.১২৫ × ৩.৩৭৫ ইঞ্চি, 2x = 600 DPI
ভিজিটিং কার্ড1050 × 600প্রিন্ট: ৩.৫ × ২ ইঞ্চি

সাধারণ প্রশ্ন

ছবি কি আপলোড হয়? না; কার্ড আপনার ব্রাউজারে তৈরি হয়।
ফন্ট ঠিক আসছে না? পেজ রিলোড করুন; ছয়টি বাংলা ফন্ট প্রথমবার লোড হতে কয়েক সেকেন্ড লাগে।
বিজয় কিবোর্ডের লেখা? বিজয় → ইউনিকোড কনভার্টার দিয়ে বদলে নিন।
আরও কিছু দরকার? যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন।